গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ১৭:৫২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:৫২

গোপালগঞ্জ জেলায় এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ২০২৬ গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার চারটি কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী পরীক্ষাগুলো মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নির্ধারিত উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোসাম্মাৎ তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে মাদারীপুরের রাজৈর সরকারি গোপালগঞ্জ রূপালী ব্যাংক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে। কাশিয়ানী কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে। কোটালীপাড়া কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে রাজৈর সরকারি কলেজে। আর টুঙ্গিপাড়া কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

তবে মুকসুদপুর কেন্দ্রের পরীক্ষার স্থান পরিবর্তনের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ কেন্দ্রের পরীক্ষা আগের নির্ধারিত কেন্দ্রেই হবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে আলাদা করে কিছু বলা হয়নি।

বোর্ডের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এ সিদ্ধান্তের অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং খুলে দিতে আইনি নোটিশ
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলাতক, ফেরার পথে সীমান্তে যুবক আটক
বিএনপির সঙ্গে আ.লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুই জনের
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুই জনের
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন