চীনের আদলে আধুনিকায়ন হবে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ২০:২৫ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২০:২৫

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা এবং চীনের আদলে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কারণে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলা হবে। ভবিষ্যতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকেও এই উদ্যোগের আওতায় ঢেলে সাজানো হবে।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত। বিদেশে যাওয়ার আগে তারা টেকনিক্যাল ও ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহণ করলে আরও বেশি আয় করতে পারবেন। এ জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে। 

শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তৃতীয় ভাষা শিক্ষার বিকল্প নেই। 

প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে আর একটি জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ও থাকবে না। এ লক্ষ্যে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উল্লাহ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী
ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসে সরকারের ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা
ইংলিশ মিডিয়াম স্কুলের ৭০ শতাংশের নিবন্ধন-অনুমোদন নেই: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
চট্টগ্রামকে অর্থনৈতিক হাবে পরিণত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী
চট্টগ্রামকে অর্থনৈতিক হাবে পরিণত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম স্থানে বাংলাদেশ 
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম স্থানে বাংলাদেশ 
জনমানবশূন্য গোপালগঞ্জের পথঘাট, মানুষ শান্তি চায়
জনমানবশূন্য গোপালগঞ্জের পথঘাট, মানুষ শান্তি চায়
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ