সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ

গাজীপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি দিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। বুধবার (১৯ নভেম্বর) বিকালে তার স্বাক্ষরিত চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি।

হালিমা খাতুন বলেন, বর্তমানে কারাগারে গুরুত্বপূর্ণ মামলার আসামি রয়েছেন। যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বর্তমান পরিস্থিতিতে কড়া নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফতরগুলোতে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়াতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারা ক্যাম্পাসের চারটি কারাগারে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় চারটি কারাগারের নিরাপত্তা জোরদার করা জরুরি বলে মনে করছে কারা কর্তৃপক্ষ।

চিঠিতে সিনিয়র জেল সুপার হালিমা খাতুন উল্লেখ করেন, বুধবার (১৮ নভেম্বর) গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দফতরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করে আটটি দফতরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

কারা অধিদফতরের জেলার (মিডিয়া সেল) মাসুদ হাসান জুয়েল জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠির পর কারা কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার কাজে সহযোগিতার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার কাছে আবেদন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপালগঞ্জে হাসপাতালে আগুন: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
গোপালগঞ্জে হাসপাতালে আগুন: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
মিরপুরে যুবকের ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর অবস্থা অপরিবর্তিত
মিরপুরে যুবকের ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর অবস্থা অপরিবর্তিত
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ