ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে 

ঢাবি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ১৩:২৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৩:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত ২৫ নভেম্বরের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি জানান, আগে ২৫ নভেম্বর আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা তিন দিন বাড়িয়ে ২৮ নভেম্বর করা হবে। শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের তারিখ বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো—আইবিএ, বিজ্ঞান, কলা- আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেওয়া হবে।

/এসও/আইএএম/
সম্পর্কিত
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
আন্দোলনের মুখে শেখ মুজিব হলের পকেট গেট খুলে দিলো প্রশাসন
সর্বশেষ খবর
বেন-গভিরকে নিয়ে মতবিরোধ, নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ
বেন-গভিরকে নিয়ে মতবিরোধ, নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে দাঁড়ালো ৬ লাখ ২৭ হাজার কোটি
খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে দাঁড়ালো ৬ লাখ ২৭ হাজার কোটি
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক