তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১৩:৩৫ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৩:৩৫

পঁচাত্তর হাজার টাকার শাড়ি নিয়ে মামলার বাদীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর পক্ষে অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার ধার্য দিনে বিবাদী মামলার বিষয়ে অবগত থাকার পরেও আদালতে হাজির হননি। বিবাদীর এই আচরণে আদালত অবমাননা হয়েছে। বিবাদী মামলার পরে বাদীর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন কটূক্তি চলমান রেখেছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা একান্ত আবশ্যক।

বাদী পক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, আজ বিবাদীর আদালতে হাজির হওয়ার দিন ছিল। এই মামলায় বিবাদীপক্ষ আদালত থেকে নোটিশ রিসিভ করেছেন। কিন্তু বিবাদী আজ আদালতে আসেননি। এ জন্য আমরা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি।

তিনি বলেন, বিচারক আজ প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন।

আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী এ দিন আদালতে উপস্থিত হন।

সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। সেখানে অভিযোগ করা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়ে তা ফেরত দেননি তিশা।

ওই মামলার তদন্ত শেষে পিবিআই গত ২৫ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’।

ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন সানায়া। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ২৫ অক্টোবর তা মঞ্জুর করে সিআইডি পুলিশকে নতুন করে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

তার পরদিনই ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে নতুন এই মামলা করলেন সানায়। তার অভিযোগ, আগের মামলা করার পর বিভিন্ন সময়ে তিশা তাকে মামলা প্রত্যাহার করতে ‘হুমকি’ দেন। এমনকি তার পল্লবীর বাসায় লোক পাঠিয়েও ‘হুমকি’ দেওয়া হয়।

সানায়া বলছেন, তিশার ‘হুমকিতে’ তিনি ‘চরম নিরাপত্তাহীনতায়’ ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। সে কারণে তিনি আদালতে মামলা করেছেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
যে মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে
খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত
গোপালগঞ্জে গভীর রাতে গণগ্রেফতারের গুজব, গ্রাম ছাড়লেন অনেকে
সর্বশেষ খবর
যে মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে
যে মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে
বেন-গভিরকে নিয়ে মতবিরোধ, নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ
বেন-গভিরকে নিয়ে মতবিরোধ, নেতানিয়াহু-আইজেনকোটের আলোচনা ব্যর্থ
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে 
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে 
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক