জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ২য় রিলিজ স্লিপের মেধা ২৮ এপ্রিল প্রকাশিত করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪টা থেকে যেকোনও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে। ১ম বর্ষ স্নাতকের (পাস) ফল জানতে (NU<space>atdg<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রফেশনালের জন্য (NU<space>athp<space>roll no লিখে একই নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।
এছাড়া, রাত ৯টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।
আরও পড়তে পারেন:
সরকারের সঙ্গে কওমি আলেমদের সৌহার্দ্য বাড়ছে
ফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.edu.bd/admissions) দেয়া আছে।
/আরএআর/এমএনএইচ/








