লম্পঝম্প দিলেই কাজ মেলে!

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ২০:৩২আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৩:৪১

সজল ও রণবীর সিং। প্রসঙ্গ সজল। কিন্তু তার আগে বলে নেওয়া দরকার বলিউড অভিনেতা রণবীর সিংয়ের কথা।
২০১০ সালে তিনি যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিনয় করেন এ অভিনেতা। এর মাধ্যমেই বলিউডের ছবিতে তার যাত্রা।
কিন্তু এতে চুক্তি হওয়ার ঘটনা বেশ চমকপ্রদ। একদিন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর রাস্তার জ্যামে পড়ে ছিলেন। হঠাৎ তিনি দেখেন ট্রাফিক সিগনালে একটি ছেলে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে শুধুই লাফাচ্ছে। তখন তাকে বেশ ভালো লাগে এ প্রযোজকের। এরপর তথ্য জোগাড় করে চুক্তিবদ্ধ করেন নতুন ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এ।
কাকতালীয় হলেও ঠিক একই ঘটনা ঘটেছিল দেশীয় অভিনেতা সজলের ক্ষেত্রেও!   
বিশ্ববিদ্যালয় জীবনে আড্ডাবাজ হিসেবে সুখ্যাতি ছিল সজলের। সেসময়ের কোনও একদিনে তুমুল আড্ডা আর লম্পঝম্প দিয়ে মাতিয়ে রাখছিলেন চারপাশ। এমন ‘শৈল্পিক’ কাণ্ড মনে ধরে যায় এক নির্মাতার। ব্যস, প্রস্তাব পাঠান অভিনয় করবে? ঠিক এভাবে জীবনের প্রথম কাজটি করেছিলেন এ অভিনেতা। আর এটি ছিল কোকাকোলার একটি বিজ্ঞাপন। যার নির্মাতা খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প