অর্ণব এখন যেখানেই যান, ভিডিওর মাধ্যম সবকিছু ধরে রাখেন। তিনি এ কাজটি করেন বেশ আগ্রহ নিয়ে। তার নিজের আইপ্যাডে ভিডিও ধারণের কাজটি করেন।
কারণটাও যৌক্তিক। অনেক দিন ধরেই অর্ণব নির্মাণ করার পরিকল্পনা করছেন একটি চলচ্চিত্র। যার প্রস্তুতিমূলক হিসেবে সঙ্গে থাকা তার আইপ্যাডটিতে ভিডিও করেন নিয়মিত। মনের মতো ভিডিওগুলো সংগ্রহ করে রাখেন তিনি।
জানালেন, নিজের তৈরি প্রথম চলচ্চিত্রটির জন্য এ বিষয়ে কোর্স সম্পূর্ণ করতে চান তিনি। এখন এর পাণ্ডুলিপির কাজ চলছে। এরপর চূড়ান্ত প্রস্ততি হিসেবে শিল্পী নির্বাচন করবেন।
অর্ণব বলেন, ‘এখন গান নিয়েই বেশি ব্যস্ত। দেশের বাইরে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছেটা তাই শুধু পিছিয়েই যাচ্ছে।’
/এমআই/এমএম/



