সদ্যপ্রয়াত সংগীতশিল্পী প্রিন্সের প্রতি সম্মান জানাতে পুনরায় মিলিত হচ্ছেন তার ব্যান্ড দ্য রেভুলেশনের সদস্যরা। ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, অচিরেই কনসার্টে অংশ নেবে প্রিন্স সতীর্থরা।
প্রিন্সের এই ব্যান্ডে আছেন ববি জেড, ব্রাউন মার্ক, ম্যাট ফিঙ্ক, ওয়েনডি মেলভোন এবং লিসা কোলম্যান।
এদের মধ্যে ব্রাউন তার ফেসবুক পেইজে পোস্ট দিয়ে ব্যান্ড পুনর্গঠনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘কয়েকদিন একসঙ্গে সময় কাটানোর পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আবারও ব্যান্ডটি গড়ে তুলবো। শিগগিরই শো করব আমরা।’
প্রসঙ্গত, ১৯৭৯ সালে গড়ে ওঠে এই ব্যান্ডটি। আশির দশকে পার্পল রেইন ছবির সংগীত পরিচালনা করে প্রিন্স যখন অস্কার পান, সে সময়ও পার্পল রেইন নামের একটি অ্যালবাম বের করে এই ব্যান্ড।
সূত্রঃ বিজনেস স্ট্যান্ডার্ড
/ইউআর/এমএম/



