রেদওয়ান রনি পরিচালিত নতুন ছবি ‘আইসক্রিম’ মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয়েছে ‘আইসক্রিম’ শো।
এই শো’তে আমন্ত্রিত অতিথিদের জন্য সত্যিকারের আইসক্রিম বরাদ্দ থাকছে কি না- সে বিষয়ে এখনও মুখ খোলেননি পরিচালক। তবে এটুকু জানালেন, এই বিশেষ শো’তে ছবিটি দেখানো হবে মিডিয়ার বিশিষ্টজনদের। থাকবে লাল গালিচায় হাঁটাহাঁটির সু-ব্যবস্থাও।
এটি নির্মাতা রেদওয়ান রনির দ্বিতীয় ছবি। ছবিতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাফিজা তুষি ও কুমার উদয়। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, প্রয়াত দিতি, সায়েম সাদাত ও এটিএম শামসুজ্জামান।
সমসাময়িক ও ভিন্নধর্মী প্রেমকাহিনি নিয়ে এ ছবির গল্প গড়ে উঠেছে। এরই মধ্যে ছবির ট্রেলার ও ভিডিও গান বেশ প্রশংসিত হয়েছে অন্তর্জাল দুনিয়ায়। ছবিটি উৎসর্গ করা হয়েছে অভিনেত্রী দিতি এবং তরুণ অভিনেতা সায়েম সাদাতকে। দু’জনেই গত হয়েছেন সম্প্রতি।
ছবিটির ট্রেলার:
/এমএম/



