ছবি বিতর্কে হৃত্বিকের পাশে সুজান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ এপ্রিল ২০১৬, ১০:৩০আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৮:৫২

হৃত্বিক-কঙ্গনার বিতর্কিত ছবি। বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে হৃত্বিক রোশনের একান্ত মুহূর্তের যে ছবিটি প্রকাশ হয়েছে তা পুরনো একটি গ্রুপ ছবি থেকে কেটে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন হৃত্বিকের এক মুখপাত্র। ছবিটিকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের দেওয়া বিবৃতিটি পড়ে শোনাতে গিয়ে এমন দাবি করেন তিনি। এর আগে বুধবার হৃত্বিকের সাবেক স্ত্রী সুজান খানও বলেছেন ছবিটি মিথ্যা।


পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কি ছিল না- তা নিয়ে যখন হৃত্বিক আর কঙ্গনার বিরোধ তুঙ্গে ঠিক তখন তাদের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশিত হয়। তবে ছবিটি হৃত্বিক-কঙ্গনার একান্ত সময়ের বলে যে গুঞ্জন চলছে তা নাকচ করে দিয়ে হৃত্বিকের মুখপাত্র দাবি করেন, এটি ছয় বছর আগে ব্যক্তিগত এক অনুষ্ঠানের ছবি। একটি গ্রুপ ছবি থেকে হৃত্বিক আর কঙ্গনাকে আলাদা করে কেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ছবিটি নিয়ে হৃত্বিকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিও পড়ে শোনান ওই মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, ‘একটি গ্রুপ ছবিকে কেটে দুজন মানুষের ঘনিষ্ঠ মুহূর্তকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সত্যি কথা বলতে ছবিটি নিজেদের মতো করে তৈরি করা হয়েছে। আমরা এ ঘটনাকে সত্য আর মিথ্যার লড়াই হিসেবে দেখছি, অন্য কিছু নয়। শান্তিই শেষ কথা। এ ব্যাপারে আগে মিডিয়া ট্রায়াল শেষ হোক এবং যথাযথভাবে তদন্ত চলুক। এ পর্বের প্রতারককে শনাক্ত করা গেলে অনেক প্রশ্নেরই উত্তর মিলে যাবে।’

ছবিটি প্রকাশের পর শুরু থেকেই হৃত্বিকের আইনজীবীরাও দাবি করে আসছেন যে ছবিটি দিয়ে রোমাঞ্চ বোঝা যায় না। মঙ্গলবার আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তার আইনজীবী বলেন, ‘এটা খুবই উদ্বেগের যে মানুষ মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে এতো দূর যেতে পারে। তারা মিথ্যা বলছে এবং সে মিথ্যাকে আড়াল করতে ভয়াবহ উপায় ব্যবহার করছে।’
হৃত্বিকের পক্ষের যুক্তি আরও জোরালো হয়ে উঠেছে তার সাবেক স্ত্রী সুজান খানের টুইটের পর। বুধবার, হৃত্বিকের পক্ষে অবস্থান নিয়ে এক টুইটে সুজান দাবি করেছেন, অনলাইনে কঙ্গনার সঙ্গে হৃত্বিকের আলিঙ্গনাবদ্ধ যে ছবি দেখা যাচ্ছে সেটি আসল নয়। ফটোশপে বদল করা ছবি এবং অসত্য ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিতর্কে তিনি হৃত্বিকের পাশে আছেন বলেও জানান সুজান।

সূত্র: এনডিটিভি

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প