বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, উদয় চোপড়ার সঙ্গে নাকি ডেট করতেন নার্গিস ফাখরি। তারপর নাকি তাদের ব্রেকআপও হয়। আবার এও শোনা যায়, এখনও নাকি সম্পর্কে আছেন তারা। কিন্তু দু’জনে বরাবরই এ বিষয়ে এড়িয়ে গেছেন কৌশলে। তবে এবার মুখ খুললেন নার্গিস।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবার সরাসরি নার্গিসের কাছে উদয়ের সঙ্গে সম্পর্কের ব্যাপারে জানতে চায়। এবার আর মৌন থাকতে পারেননি তিনি। বলেছেন, উদয় তার জীবনের অংশ। তিনি চান, সারাজীবন উদয় তার জীবনে থাকুক!
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ওই সাক্ষাৎকারে নার্গিস আরও বলেন, ‘উদয় চোপড়া এমন এক ব্যক্তি যে সারাজীবন আমার জীবনের অংশ হয়ে থাকবে। ভারত ও বাইরে আমি এতোদিন যাদের সঙ্গে মিশেছি, তাদের মধ্যে ও সত্যিই অসাধারাণ। যদি কেউ ওকে বন্ধু হিসেবে পায়, বলতে হবে সে খুব ভাগ্যবান।’
উদয় প্রেমিক নয়, বন্ধু। তবে কি আপনি সিঙ্গল? এমন প্রশ্নের জবাবে নার্গিস বলেন, ‘অবশ্যই’। তবে এই কথা জানার পর কেউ যেন তাকে ডেটিংয়ের আমন্ত্রণ না জানায়। নার্গিসের মন্তব্য, ‘এ দেশে তো সবাই ডেটিং নিয়ে কথা বলে। কিন্তু ডেটিংয়ের বিষয়টা ভালোভাবে জানে না কেউই।’ নার্গিস মনে করেন, বলিউডে প্রেমের খোঁজ করতে হয় না। প্রেমই মানুষকে খুঁজে নেয়।
আর অল্প কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে নার্গিস অভিনীতি চলচ্চিত্র ‘আজহার’। সেখানে ইমরান হাশমির বিপরীতে দেখা যাবে তাকে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, এক্সপ্রেস ট্রিবিউন
/বিএ/এমএম/



