বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের মেহেদি অনুষ্ঠিত হয়েছে। মেহেদির অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গা ও গোলাপি ফুলের গয়নায় সেজেছিলেন বিপাশা। শনিবার তাদের বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মুম্বাইয়ের জুহুতে অনুষ্ঠিত এই আয়োজনের ছবি শেয়ার করেন বিপাশার বোন বিজেতা। ছবিতে বিপাশাকে অত্যন্ত উৎফুল্লভাবে হাসতে দেখা যায়।
বিপাশা ও করণ ২০১৫ সালে ‘অ্যালোন’ নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেন। তার পর থেকেই তাদের সম্পর্ক প্রেমের দিকে মোড় নেয়।
এটা বিপাশার প্রথম বিয়ে হলেও করণের তৃতীয় বিয়ে। এর আগে গতকাল অনুষ্ঠিত হয়েছে।
সূত্রঃ এনডিটিভি
/ইউআর/এম/



