সালমান খানের প্রোডাকশন হাউজের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিতব্য একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শিডিউল না মেলায় এই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে তাকে।
অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও জ্যাকুলিন ফারনান্দেজকে নেওয়া হয়েছে ওই ছবির প্রধান দুই চরিত্র রূপায়নের জন্য। ছবিটি পরিচালনা করবেন তারান মানশুখানি। প্রযোজনা করছে যৌথভাবে ধর্ম প্রোডাকশনস ও সালমান খান ফিল্মস।
সূত্র জানায়, এই চরিত্রটির জন্য ক্যাটরিনা ছিলেন সবচেয়ে মানানসই। কিন্তু তিনি ইতোমধ্যে অন্য একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন। ফলে শিডিউল মেলানো কোনওভাবেই সম্ভব হচ্ছে না তার পক্ষে। তাই অনিচ্ছা স্বত্বেও তাকে ফিরিয়ে দিতে হলো সাবেক প্রেমিকের প্রস্তাব।
সূত্রঃ এনডিটিভি
/ইউআর/এমএম/



