৮ মাসে মমতাজের ৪ একক!

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৫:৫২আপডেট : ০১ মে ২০১৬, ১৪:৪৮

বছর শেষ হতে বাকি ৮ মাস। এর মধ্যেই চার চারটি একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে ফোক সম্রাজ্ঞী মমতাজের! তার চলমান সংসদীয় ব্যস্ততার মাঝেও সেটি সম্ভব বলে মনে করছেন অ্যালবাম সংশ্লিষ্টরা। মমতাজ নিজেও নতুন গান রেকর্ডিংয়ে বেশ সময় দিচ্ছেন বলে খোঁজ মিলছে।

মমতাজ বেগম। মমতাজ বলেন, ‘আমি তো গানেরই মানুষ। গানই আমার জীবন। মধ্যে দীর্ঘ একটা বিরতি ছিল। এর জন্য আমার রাজনৈতিক ব্যস্ততাকে মোটেই দায়ী করা যাবে না। এতদিন অডিও ইন্ডাষ্ট্রির অবস্থাও ছিল বেশ নাজুক। নতুন অ্যালবাম করার ভালো প্রস্তাব পাইনি বলে করা হয়নি। গানের জন্য এখনও আমি সমান পাগল।’
চলতি বছর থেকেই প্লেব্যাক এবং অডিও অঙ্গনে সমানতালে সরব হয়েছেন মমতাজ। এরইমধ্যে প্রথম বৈশাখে সিডি চয়েস থেকে ডিজিট্যালি প্রকাশ পেয়েছে তার নতুন একক ‘জলের আয়না’। সামনে সিডি আকারে বাজারে আসবে এটি।  এছাড়া নতুন আরও তিনটি অ্যালবামের পরিকল্পনা ও রেকর্ডিং চলছে মমতাজের। তিনি জানান, নতুন তিনটি অ্যালবামই প্রকাশ পাচ্ছে আসছে দুই ঈদে অথা ডিসেম্বরের মধ্যেই।
নতুন তিন অ্যালবামের মধ্যে রয়েছে শফিক তুহিনের সুরে একটি, রাজেশের সুরে আরেকটি। অন্য একক নিয়ে এখনও কথা চলছে। চূড়ান্ত হবে চলতি সপ্তাহের মধ্যে। এই তিন এককের বাইরে একটি বিশেষ দ্বৈত অ্যালবামও করতে যাচ্ছেন এই সংসদ সদস্য। যেটা সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ তিনি।
মমতাজ বেগম। লম্বা বিরতির পর একসঙ্গে এত অল্প সময়ে অনেক অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘দেখুন অডিও বাজারে সেই দিন তো এখন আর নেই। আগে এক ঈদেই তো পাঁচ ছয়টা করে একক অ্যালবাম প্রকাশ পেতো আমার। ঠিকমতো অ্যালবামগুলোর খবরও নিতে পারতাম না। সে হিসেবে এখন তো আমরা অনেক সময় নিয়ে জেনে-বুঝে যত্ন নিয়ে অ্যালবাম করছি।’
এদিকে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ সালের সেরা নারী সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন মমতাজ বেগম। ১১ মে প্রধানমন্ত্রীর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করবেন তিনি। আর এসব মিলিয়ে মমতাজ আবারও গানে ফিরছেন পুরনো গতি নিয়ে। শুধু দেখার বিষয় সফলতা ফিরে পান কতটা।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প