গুণি নির্মাতা ছটকু আহমেদ দীর্ঘদিন পর ‘দলিল’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শিপন মিত্র ও তানিয়া বৃষ্টি। শ্যুটিংয়ে যাওয়ার আগে এই চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী ও এস আই টুটুল।
সম্প্রতি রাজধানীর মগবাজারস্থ শ্রুতি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা লিখেছেন এ মিজান। সুর করেছেন সালেহ। সংগীত করেছেন সালেহ ও বাবলু।
এ সম্পর্কে সামিনা চৌধুরী বলেন, ‘খুব মিষ্টি একটি গান হয়েছে। গানের কথা ও সুরের অন্যধরনের এক মেলবন্ধন আছে। আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে। আমি গানটি নিয়ে আশাবাদী।’
এস আই টুটুল বলেন, ‘সামিনা আপার সঙ্গে আমি অনেক গান করেছি। আবারও নতুন গান করলাম। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’
এছাড়া আগামী ১২ মে স্টেজ শোতে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন সামিনা চৌধুরী। সেখান থেকে কানাডায় শো করে দেশে ফিরবেন এই গায়িকা।
/এস/এমএম/



