হৃত্বিকের কাছে কি ফিরছেন সুজান?

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ মে ২০১৬, ১২:৩৭আপডেট : ০৩ মে ২০১৬, ১৮:৪৩

হৃত্বিক রোশান ও সুজান চাউর হয়েছিল হৃত্বিক-কঙ্গনা ‘দাঙ্গা’র সুফল হয়তো সংসার জোড়া লাগা। অনেকে ভেবেছিলেন হৃত্বিক ও তার সাবেক স্ত্রী আবারও এক হচ্ছেন।
এ কল্পনায় মৃদু হাওয়া লেগেছিল যখন সুজান সন্তানদের নিয়ে হৃত্বিকের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা করতে গিয়েছিলেন।
তবে তা আর হচ্ছে না। কারণ সুজান খান ভক্তদের কাছে অনুরোধ করেছেন, তারা যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা-কল্পনা বন্ধ করেন।
এক টুইটার বার্তায় সুজান বলেন, ‘আমি মানুষজনকে ভ্রান্ত ধারণা পোষণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। হৃত্বিকের কাছে আমার ফিরে যাওয়া হচ্ছে না। তবে আমরা ভালো মা-বাবার দায়িত্ব পালন করব।’
সম্প্রতি হৃত্বিক এবং কঙ্গনার মধ্যকার আইনি লড়াইয়ে সুজান হৃত্বিকের সমর্থনে টুইটও করেছিলেন। এর পরেই জল্পনা-কল্পনা শুরু হয়, সুজান সম্ভবত হৃত্বিকের জীবনে ফিরছেন।
উল্লেখ্য, হৃত্বিক এবং সুজান ২০০০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে বিভিন্ন টানাপোড়েনে ২০১৪ সালে তারা বিবাহ-বিচ্ছেদের ঘোষণা দেন।  
/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প