‘হৃত্বিক সৎ মানুষ’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মে ২০১৬, ১৬:০৫আপডেট : ০৪ মে ২০১৬, ১৮:০৮

হৃত্বিক কঙ্গনা ও জায়েদ অভিনেত্রী অঙ্গনা রানৌতের সঙ্গে আইনি লড়াই শুরু হওয়ার আগে বলিউড তারকা হৃত্বিক রোশান সম্পর্কে কোনও মন্দ কথা প্রচলিত ছিল না বলিউডে।
সবাই জানে হৃত্বিক একজন নিপাট ভদ্রলোক এবং তিনি নিজের ব্যক্তিগত জীবন জনপরিসরে প্রকাশ করতে পছন্দ করেন না।
এমনকি সুজানার সঙ্গে বিচ্ছেদের খবরেও নিরাশ হয়েছেন অনেকে। তাদের সুখী দম্পতি হিসেবেই জানতো সবাই। কিন্তু কঙ্গনার সঙ্গে এই লড়াই বলিউডের সব কানাঘুষা ও গুঞ্জনকে ছাড়িয়ে যাওয়ার উপক্রম করেছে।
হৃত্বিকের এমন সংকটাপন্ন অবস্থায় ইতোমধ্যে তাকে সমর্থন জানিয়েছেন তার স্ত্রী সুজান। এবারে ঋত্বিকের পক্ষে দাঁড়িয়েছেন সুজানের ভাই জায়েদ খানও। জায়েদ মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হৃত্বিক একজন সৎ মানুষ।’
সুজানের হৃত্বিককে সমর্থন জানানোর বিষয়ে জানতে চাইলে জায়েদ বলেন, ‘এটাই আমাদের সত্যিকারের চরিত্র, আমাদের বেড়ে ওঠার গুণ। আমরা পরস্পরকে সম্মান জানাতে পছন্দ করি। হৃত্বিকের সঙ্গে আমার নিয়মিতই দেখা হয়। সে আমার সঙ্গে এই সমস্ত বিষয়ে (কঙ্গনা) আলোচনাও করেছে। তবে হৃত্বিক আমাকে কী বলেছে তা আমি প্রকাশ করবো না।’
সূত্রঃ বলিউড লাইফ
/ইউআর/এম/        

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প