কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘নিস্কৃতি’ অবলম্বনে স্বনামেই নির্মাণ হয়েছে একটি টেলিছবি। এর প্রধান চরিত্র মঞ্জুলিকা হিসেবে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। এটি পরিচালনা করেছেন নরেশ ভূইয়া।
জ্যোতি বললেন, ‘আমার চরিত্রটি বিধবার। যার ছোটবেলা বিয়ে হয়। আর বিয়ের রাতেই স্বামী মারা যায়। তথাকথিত পুরুষ মানসিকতার বাবার জন্য মঞ্জুলিকা আর কখনো বিয়ের স্বপ্ন দেখতেও জানে না। বিধবা হওয়া যেনই তার নিয়তি। কিন্তু মনের গোপন কোণে থেকে যায় ছোটবেলার খেলার সাথী, প্রেমিক পুলিনের স্মৃতি। মানসিক এই টানাপোড়েন নিয়ে কাটে মঞ্জুলিকার দিনরাত। অনেকবছর পর পুলিন ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে।’
নাটকে আরও অভিনয় করেছেন রওনক হাসান, অরুনা বিশ্বাস।
জ্যোতি জানালেন, চ্যানেল আইতে ৬ মে বিকাল ৩টা ৫ মিনিটে টেলিছবিটি প্রচার হবে।
/এমআই/এম/



