মা হলেন আরজে আঁখি

বিনোদন রিপোর্ট
০৬ মে ২০১৬, ০০:০৩আপডেট : ০৬ মে ২০১৬, ০০:০৩

আরজে আঁখি। সঙ্গে স্বামী যুব ও সন্তান আযান দু’চার বছর আগে যারা এফএম রেডিওতে বুঁদ হয়ে থাকতেন, তাদের কাছে জনপ্রিয় নাম আরজে আঁখি।
রেডিও আমার-এর জ্যৈষ্ঠ এ আরজে প্রায় আড়াই বছর হলো প্রবাসে আছেন। স্বামী কামরুজ্জামান যুবর সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখান থেকেই জানালেন সুখবরটি।
গত ১১ এপ্রিল পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। শহরটির ব্যাংকসটাউন হাসপাতালে নবজাতকের মুখ দেখেন আঁখি ও যুব দম্পতি। ছেলের নাম রেখেছেন আযান তারিফুজ্জামান।
আঁখি ফেসবুক বার্তায় বলেন, 'সংসারের এমন অতিথির অনুভূতি বলে বোঝানো সত্যি মুশকিল! দেশে থাকলে হয়তো অন্যরকম অনেক কিছুই ঘটতো। দেশকে বেশ মিস করি।'
রেডিও আমার'র শুরু থেকে আরজে হিসেবে কাজ করেছেন আঁখি। তার হাত ধরেই ‘নিত্যবেলা’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘আমার সকাল’ নামের অনুষ্ঠানগুলো জনপ্রিয় হয়। এছাড়া স্টেশনটির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ভালোবাসা’তেও তিনি ছিলেন আরজে।
এছাড়া গানেও নিয়মিত তিনি কাজ করেছেন। এ পর্যন্ত ১০টি মিশ্র অ্যালবামে গায়িকা হিসেবে তাকে পাওয়া গেছে। তার সর্বশেষ অ্যালবাম ‘প্রিয়জন’।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প