বলিউড অভিনেত্রী সোনম কাপুর হলিউড সিনেমায় অভিনয়ের জন্য চেষ্টা করছেন। অডিশনও দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আশাব্যঞ্জক কোনও খবর পাননি।
হলিউডে অভিনয়ের বিষয়ে বার্তা সংস্থা আইএএনএসকে সোনম কাপুর কাপুর বলেন, ‘আমি চেষ্টা করে যাচ্ছি, অডিশনও দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আশাব্যঞ্জক কোনও ফল আসেনি যাতে করে মনে হতে পারে আমি হলিউডে অভিনয় করছি।’
বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম আরও জানান, এই মুহূর্তে বলিউডের কোনও সিনেমাও নেই তার হাতে। তিনি বলেন, ‘আমার হাতে এখন কোনও কাজ নেই। নতুন সিনেমার কাজ পাওয়ার অপেক্ষায় আছি আমি।’
হাতে কাজ না থাকায় সোনমকে প্রশ্ন করা হয়েছিল তাহলে কি নিজের ভরণ-পোষনের খরচ বাবার কাছ থেকে নিচ্ছেন? জবাবে তিনি বলেন, ‘সঠিক কাজ করার অপেক্ষা করতে অনেক সাহস লাগে। আমি বাবার কাছ থেকে কোনও অর্থ নেই না। আমি অনিল কাপুরের মেয়ে তার মানে এই নয় যে আমার সব খরচ তিনি বহন করবেন।’
সর্বশেষ গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘নিরজা’তে অভিনয় করেছিলেন সোনম।
/এএ/এম/



