চার মাস পর শ্বশুর দর্শন!

ওয়ালিউল মুক্তা
০৯ মে ২০১৬, ১৮:২৪আপডেট : ১০ মে ২০১৬, ১৯:৪১

নাঈম নাদিয়া।।।

গত ১৫ জানুয়ারি বিয়ে করেছেন অভিনয়শিল্পী নাঈম-নাদিয়া। আর সাত দিন অপেক্ষা করলে বিয়ের চার মাস পূর্ণ করবেন তারা। অথচ এখন পর্যন্ত শ্বশুরের সঙ্গে দেখাই মেলেনি নাঈমের! এমনকি বিয়ের দিনও উপস্থিত ছিলেন না নাদিয়ার বাবা।
কেন উপস্থিত ছিলেন না- সে কারণ কিন্তু ভিন্ন। নাঈম বললেন, ‘আমার শ্বশুর থাকেন যুক্তরাষ্ট্রে। আর আমাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাত্র তিন দিনে। এত অল্প সময়ে টিকিট ও ভিসার কাজ সম্পন্ন সম্ভব ছিল না। সে কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।’
আর একই কারণে বিয়ের চার মাস হতে চললেও জামাই-শ্বশুরের সাক্ষাৎ মেলেনি।
তবে এবার তা হতে যাচ্ছে। ১২ মে নাঈম ও নাদিয়া আমেরিকায় রওনা হচ্ছেন। সেখানেই থাকবেন তারা দিন কয়েক। বলা যায়, এতদিনে নাঈম যাচ্ছেন তার শ্বশুরবাড়ি!
ছবি: আরিফ আহমেদ
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প