খবর ছড়িয়েছে, বিয়ে করেছেন মল্লিকা শেরাওয়াত। পাত্র তার ফরাসি প্রেমিক, কাইরিলি অক্সেনফ্যান। প্রেমের নগরী প্যারিসেই নাকি অনুষ্ঠিত হয়েছে তাদের এই গোপন বিয়ে।
বিয়ের আগে প্রেমিক কাইরিলি অক্সেনফ্যান নাকি মল্লিকাকে একটি বহুমূল্য গাড়িও উপহার দিয়েছেন। বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবরটি আসে।
কিন্তু মল্লিকা বললেন ভিন্ন কথা। এই গুজবকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন মল্লিকা। কিছুটা ক্ষোভের সঙ্গে তিনি টুইটারে লিখেছেন, ‘গুজব ছড়ানো বন্ধ করুন। এই বিয়ের খবর সত্যি নয়। আমি যেদিন বিয়ে করবো, আপনারা নিমন্ত্রিত হিসেবে থাকবেন।’
পরে আরেকটি টুইটারে তিনি লেখেন, ‘এই কথা সত্য নয়। দয়া করে গুজব ছড়াবেন না। আমি আমার ছবি টাইম রাইডার নিয়ে কানে যাওয়ার পথে আছি।’
সূত্র: এনডিটিভি
/ইউআর/এম/



