শুক্রবার আসছেন শিল্পা শেঠি

বিনোদন রিপোর্ট
১০ মে ২০১৬, ১২:১৮আপডেট : ১০ মে ২০১৬, ১৮:৩৪

শিল্পা শেঠি।বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ঢাকায় আসছেন শুক্রবার। উদ্দেশ্য একটি ফ্যাশন শোতে অংশ নেওয়া। ১৩ মে সন্ধ্যা ৭টায় ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশনের গোল নকশা হলে নিজের ফ্যাশন ঝলক দেখাবেন এই নায়িকা।
আয়োজক প্রতিষ্ঠান দ্য প্লাটফর্মের আমন্ত্রণে ‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিচ্ছেন শিল্পা।  শুক্রবার সকালে ঢাকার মাটিতে পা রাখছেন তিনি। একই দিন বিকাল ৩টায় রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে সংবাদ সম্মেলনেও হাজির থাকবেন তিনি।
এই ফ্যাশন শো’র মূল আকর্ষণ শিল্পা শেঠি হলেও এতে অংশ নিচ্ছেন দেশীয় শীর্ষ মডেলরা। তালিকায় আছেন ইমি, হীরা, রাইসা, ঈশা, মারিয়া মিলি,  মাসিয়াত প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টিভি চ্যানেল আরটিভি।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প