বাংলা ট্রিবিউন: ২ বছর

আমার বনজোভি দর্শন

জয় শাহরিয়ার, সংগীতশিল্পী
১৩ মে ২০১৬, ০৯:৪৯আপডেট : ১৩ মে ২০১৬, ১২:১৯

ছোটবেলা থেকে রক মিউজিকের একজন একনিষ্ঠ ভক্ত আমি। আর আমার রক মিউজিকের প্রতি ভালোবাসা জন্মেছে যাদের গান শুনে তাদের মধ্যে অন্যতম জন বনজোভি। আমার সবসময়কার অসম্ভব পছন্দের একজন মিউজিশিয়ান সংরাইটার এই লেজেন্ড।

দুই বন্ধুকে নিয়ে জয় শাহরিয়ার, বনজোভি’র কনসার্টে। গত ১৯ সেপ্টেম্বর ২০১৫ সালে সুযোগ এসে যায় আমার স্বপ্নের এই শিল্পীর গান সরাসরি শুনবার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মারদেকা স্টেডিয়ামে ‘বনজোভি লাইভ ইন মালয়েশিয়া’ শিরোনামের এক ওপেন এয়ার কনসার্ট-এ অংশ নেন এই রক তারকা। তার ওয়ার্ল্ড ট্যুর ২০১৫-এর অংশ হিসেবে এই কনসার্টে তিনি মন মাতান প্রায় ২০ হাজার দর্শক-শ্রোতার। ঘটনাচক্রে সেদিন ছিল আমার জন্মদিন। আর আমার লাইফটাইম এই এক্সপেরিয়েন্সের সঙ্গী ছিল ছোটবেলার দুই বন্ধু ব্যান্ড ‘দৃক’-এর সাইফ ও সরজিৎ বড়াল।

কনসার্টটি শুরু হয় ঠিক সাড়ে ৮টায় নির্ধারিত সময়ে, যা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। শিল্পী কিংবা দর্শক হিসেবে আমাদের দেশে কয়টার কনসার্ট কয়টায় শুরু হবে, তা বেশিরভাগ সময়ই আমাদের জন্য ধাঁধার বিষয় হয়ে থাকে। ফলে সেদিন অনটাইম বনজোভির মতো রকারকে মঞ্চে দেখে সত্যিই বিভ্রান্ত হয়েছি।

যাই হোক, কনসার্ট শুরু হয় ‘হু সেইজ ইউ কান্ট ডু’ গানটি দিয়ে। এরপর টানা ১৯টি গান পরিবেশন করেন এই ৫৪ বছর বয়সী শিল্পী। এর মাঝে ছিল তার অসম্ভব জনপ্রিয় গান ‘ইটস মাই লাইফ’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেইম’, ‘লিভিং অন আ প্রেয়ার’ ও ‘হ্যাভ আ নাইস ডে’ প্রভৃতি।

‘বনজোভি’ ব্যান্ড-এর দীর্ঘদিনের সঙ্গী রিচি সামবুরা তার সঙ্গে এখন গিটার না বাজালেও নতুন গিটারিস্ট ম্যাট ও’রি এবং ফিল এক্স ছিলেন দুর্দান্ত। আর স্টেজ ডিজাইন, সাউন্ড লাইটস-এর ক্যারিশমা তো ছিলই। দীর্ঘদিনের সঙ্গী ডেভিড ব্রায়ানের হাতে কিবোর্ড এবং টিকো টোরেস ড্রামস-এ ছিলেন সপ্রতিভ। আর বেজ গিটারে ছিলেন হিউ ম্যাকডোনাল্ড। রাত সাড়ে ১০টায় কনসার্ট শেষ হলে একরাশ মুগ্ধতা নিয়ে যখন হোটেলে ফিরছি তখন খুব ভালোভাবে অনুধাবন করলাম, বাংলাদেশে এখন আন্তর্জাতিক কনসার্টের বড়ই অভাব। আমাদের দেশে আন্তর্জাতিক কনসার্টের নামে পার্শ্ববর্তী দেশের শিল্পীদের বিজ্ঞাপনের যে দেউলিয়াপনা চলছে বহুদিন ধরে, তার শেষ কোথায় কে জানে?

এ ধরনের আন্তর্জাতিক কনসার্ট শুধু সংগীত পিপাসুদের মনের খোরাক, স্পন্সরদের বিজ্ঞাপন আর ইভেন্ট অর্গানাইজারদের মুনাফাই জোগায় না। বিশ্বজুড়ে পর্যটনের প্রসারে সবচেয়ে বড় ভূমিকা রাখে যে কয়টি বিষয়, এ ধরনের আয়োজন তার মধ্যে অন্যতম।

আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করে নিয়মিত পর্যটক আকর্ষণের জন্য। সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতাও থাকে এসব আয়োজনে। আশা করি বাংলাদেশও এ ধরনের আয়োজনে সংযুক্ত হবে নিকটভবিষ্যতে।

আর জন বনজোভি এমনভাবেই মুগ্ধ করে আমার মতো কোটি শ্রোতার মন বিশ্বজুড়ে, সে প্রত্যাশা থাকল। জয়তু রক মিউজিক। জয়তু বনজোভি। অনেক শুভেচ্ছা বাংলা ট্রিবিউন পরিবারের সবাইকে। প্রত্যাশা করি এই অনলাইন মাধ্যমটি বিশ্ব সংগীতের মশাল হাতে এগিয়ে যাবে।

/এমএম/

সম্পর্কিত
জন্মোৎসবে আগত তারকাদের আরও ছবি
বাংলা ট্রিবিউন: ২ বছরজন্মোৎসবে আগত তারকাদের আরও ছবি
তারকাদের সেলফি উচ্ছ্বাস (অ্যালবাম)
বাংলা ট্রিবিউন: ২ বছরতারকাদের সেলফি উচ্ছ্বাস (অ্যালবাম)
কুশীলবরা ঘুরে দাঁড়াও
বাংলা ট্রিবিউন: ২ বছরকুশীলবরা ঘুরে দাঁড়াও
মায়ের কাছে ছেলের প্রশ্ন
বাংলা ট্রিবিউন: ২ বছরমায়ের কাছে ছেলের প্রশ্ন
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প