‘আমি যদি ভব হতাম’

বিনোদন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৩:৫১আপডেট : ১৫ মে ২০১৬, ১৩:৫৫

শতাব্দী ভব।জি-সিরিজ থেকে সম্প্রতি প্রকাশ হলো নাগরিক কবিয়াল শতাব্দী ভব’র একক অ্যালবাম ‘আমি যদি ভব হতাম’। আটটি মৌলিক গানে সাজানো এ সংকলনে সবকটি গানের কথা, সুর ও কণ্ঠ শিল্পী নিজের।

অ্যালবামের সংগীতায়োজনে ছিলেন সজীব দাস, অভিজিৎ জিতু, অমিত মল্লিক এবং অটমনাল মুন। অ্যালবামটির পৃষ্ঠপোষকতায় ছিল আবুল বারকাত শান্তি ও প্রগতি ফাউন্ডেশন।
‘আমি যদি ভব হতাম’শতাব্দী ভব বলেন, ‘গণমানুষের জন্য লিখি, আমার গানের প্রধান বিষয়বস্তুও মানুষ। চারপাশের মানুষের সম্ভাবনা, সংকট, প্রাপ্তি-অপ্রাপ্তি, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক খেরোখাতা দিয়ে সাজানো গানগুলো। গানের মতো করে আমি আসলে সুরে –বেসুরে সময়ের একটা ক্যানভাস আঁকতে চেয়েছি।’
অ্যালবামের  গানের শিরোনাম এমন- মধুর ক্যান্টিন, কতটা জল, যুদ্ধে যাবো ফের, সর্ষের মাঝে ভুত, গিটার, তনা, আমি যদি ভব হতাম ইত্যাদি।
আন্তর্জাতিক মিউজক সাইট রির্ভাবনেশনে অ্যালবামটি ইতিমধ্যে সেরা পাঁচ এ উঠে এসেছে। টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ হয়েছে ‘আমি যদি ভব হতাম’।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প