জল্পনায় জল ঢাললেন নার্গিস ফাকরি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মে ২০১৬, ১৪:১৫আপডেট : ১৫ মে ২০১৬, ১৪:২৯

নার্গিস ফাকরি।শোনা যাচ্ছিল উদয় চোপড়ার সঙ্গে বিয়ে ভেঙে দিতে ভারত ছেড়ে নিউ ইয়র্ক পাড়ি দিয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি! এমনও শোনা যাচ্ছিল- হয়তো বলিউডেও আর না ফিরতে পারেন তিনি। এমন সময় এসব গুজব ছড়ায় যখন বহুল আলোচিত ‘আজহার’ সিনেমার প্রচারণা তুঙ্গে। অক্ষয় কুমারের বিপরীতে ‘হাউজফুল থ্রি’ সিনেমাও আসছে সামনে। ফলে বেশ দুশ্চিন্তা সৃষ্টি হয়েছিল এ অভিনেত্রীকে নিয়ে। তবে শেষ পর্যন্ত মনে হচ্ছে, এসব স্রেফ গুজবই ছিল। নার্গিসের মুখপাত্র সব জল্পনায় জল ঢেলে দিলেন। জানালেন, শারীরিক অসুস্থতার কারণেই নিউ ইয়র্কে গেছেন এ অভিনেত্রী।

নার্গিসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, গত বছর টানা তিনটি সিনেমায় লাগাতার কাজ করেছেন নার্গিস। যিনি বছরে মাত্র একটি সিনেমায় অভিনয় করেন তার জন্য তিনটিতে কাজ করা বেশ কঠিন। এছাড়া ‘আজহার’ সিনেমার প্রচারণার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বেশ কিছু অসুস্থতা দেখা দেয় তার শরীরে। হ্যামস্ট্রিং ইনজুরি, গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, আর্সেনিক আক্রান্ত হয়ে পড়ার মতো অসুস্থতা ধরা পড়ে। এসব অসুস্থতা ও দীর্ঘ কাজের ক্লান্তিতে ‘আজহার’-এর প্রচারণার সময়েই তার ১০১ ডিগ্রি জ্বর ধরা পড়ে।

‘আজহার’ সিনেমার প্রচারণাকালেই নার্গিসের হঠাৎ করে নিউ ইয়র্ক চলে যাওয়ার ফলে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গুজব। বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয়, বলিউড অভিনেতা-প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন তিনি। তবে শেষ মুহূর্তে তিনি বিয়েটি ভেঙে দিয়েছেন। তাদের বিচ্ছেদের খবরে গুজবের পালে আরও হাওয়া লাগে। হতাশায় ভেঙে পড়েছেন তিনি। দেশ ছেড়ে চলে যাওয়াতে যে সব সিনেমায় কাজ করছিলেন সেসবের প্রযোজকদের কপালের দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন। আদৌ এসব সিনেমায় আর কাজ করবেন কিনা- তা নিশ্চিত হওয়ার যাচ্ছিল না।

মুখপাত্র জানান, নার্গিস তার আসন্ন সিনেমা ‘হাউসফুল থ্রি’-এর প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাকে অনুরোধ করেছেন অসুস্থতার জন্য সিনেমাটির প্রচারণা পিছিয়ে দিতে। এ সময় নিউ ইয়র্কে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আবার কাজে যোগ দেবেন নার্গিস।

নার্গিসের মুখপাত্র আরও জানান, বলিউড ও অভিনয় ছেড়ে দেওয়ার কোনও ইচ্ছা আপাতত নার্গিসের নেই। সুস্থ হয়ে আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরেই ‘বাঞ্জো’ সিনেমার অবশিষ্ট কাজ করবেন। এছাড়া ২০১৭ সালে দুটি সিনেমায় কাজ করতেও রাজি হয়েছেন তিনি। দেশে ফিরেই কাগজপত্রে সই করবেন। দীর্ঘদিন বলিউডে টিকে থাকতে তার সুস্থ হওয়াটা গুরুত্বপূর্ণ।

নার্গিস ফাখরি ও উদয় চোপড়া।নার্গিসের অসুস্থতার ব্যাপারটি নিশ্চিত করেছেন ‘হাউজফুল থ্রি’-এর প্রযোজক নাদিয়াওয়ালাও। তিনি বলেন, নার্গিসের শারীরিক সুস্থতা আমাদের আগে ভাবতে হবে। আমরা আশাকরি দ্রুত সুস্থ হয়ে ‘হাউজফুল’ টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।

মুখপাত্রের এই বিবৃতির পর হয়ত প্রযোজক ও তার ভক্তরা একটু আশ্বস্ত হতে পারেন। রকস্টার অভিনেত্রী বলিউড ছাড়ছেন না। ‘আজহার’ সিনেমায় নার্গিস ভারতীয় ক্রিকেটের আলোচিত-সমালোচিত অধিনায়ক আজহারউদ্দিনের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন টনি ডি’সুজা। এটি যৌথভাবে প্রযোজনা করেছে বালাজি মোশন পিকচার্স ও এমএসএম মোশন পিকচার্স। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, লারা দত্ত, হুমা কোরেশি ও প্রাচি দেশাই। শুক্রবার (১৩ মে) বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছে। 

আগামীতে নার্গিসকে দেখা যাবে ‘হাউজফুল থ্রি’ ও ‘বাঞ্জো’ সিনেমায়।

সূত্র:  এনডিটিভি।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প