বিয়ে করলেন অমৃতা রাও

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মে ২০১৬, ১২:০৫আপডেট : ১৬ মে ২০১৬, ১৮:২০

বর আনমলের সঙ্গে অমৃতা শাহিদ কাপুরের বিপরীতে ‘বিবাহ’ সিনেমায় বউ সেজেছিলেন আগেই। ছবিটিতে ব্যাপক প্রশংসিত হন তিনি।
এবার বাস্তবেই বিয়ে করলেন অমৃতা রাও। সাত বছরের প্রেমের সম্পর্কের পর রবিবার (১৫ মে) রেডিও জকি আনমলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অমৃতা।
আনমল নিজেই বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। অমৃতার সঙ্গে তার ছবি শেয়ার করে আনমল লিখছেন, ‘যে সাক্ষাৎকার সাত বছর আগে শুরু হয়েছিল, এখনও চলছে। আজ তা আরও দৃঢ় হলো। মাত্র বিয়ে করলাম! আমার ও অমৃতার আপনাদের শুভ কামনা প্রয়োজন।’
‘বিবাহ’ সিনেমায় অভিনয় করা ৩৪ বছরের অমৃতা এখন টেলিভিশন শো ‘মেরি আওয়াজ হি পেহচান হ্যা’-তে অভিনয় করছেন। এর আগে অমৃতা ‘ইশক ভিশক’, ‘জলি এলএলবি’, ‘দিওয়ার’, ‘ম্যা হু না’, ‘দ্য লিজেন্ড অব ভগৎ সিং’ এ অভিনয় করেছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান