কণার সঙ্গে গাইলেন বিপ্লব সাহা!

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০১৬, ১৬:৩৩আপডেট : ১৮ মে ২০১৬, ১৪:২৭

রেকর্ডিং-এ কণা ও বিপ্লব সাহা। ‘আমি মূলত শখের শিল্পী। শখ করেই গানটিতে কণ্ঠ দিয়েছি। গানটির সুর শুনে মুগ্ধ হয়েছি। তাই গাইলাম।’
গান গাওয়া প্রসঙ্গে কথাগুলো বলছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। যাকে সবাই ‘রঙ’ ফ্যাশন হাউজের কর্ণধার হিসেবেই চেনেন। এবার তাকে গানে পাওয়া যাবে। সংগীতশিল্পী কণার সঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর শিরোনাম ‘আনচান আনচান করে মন’।
জীবন ফারুকীর লেখা এই গানটি সুরকার ও সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। তিনি জানালেন গানের কথা অনুযায়ী এটি পাহাড়ি সুরে করা হয়েছে। ব্যবহার করেছেন পাহাড়ি বাদ্যযন্ত্র।
সম্প্রতি এর রের্কডিং শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। শিগগিরই গানটির ভিডিও নির্মাণ হবে বলে জানান বিপ্লব সাহা। এটি রোজার ঈদে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, কদিন আগে বিপ্লব সাহা কণ্ঠ দিয়েছেন কিশোর কুমারের বিখ্যাত একটি গান। দিনাত জাহান মুন্নির সঙ্গে গাওয়া এই গানটির শিরোনাম ‌‌'চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই'।  
বিপ্লব সাহা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব’-এর কস্টিউম ডিজাইনার হিসেবে সর্বশেষ কাজ করেছেন।
বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফ এবং এএমএফ ডিগ্রি অর্জন করেন। পড়াশুনার পাশাপাশি তিনি তার ফ্যাশন হাউজ ‘রঙ’ পরিচালনা করতেন। যা এখন ‘বিশ্বরঙ’ নামে পরিচিত।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প