শুক্রবার ঢাকায় ‘দ্য অ্যাংরি বার্ডস’

বিনোদন ডেস্ক
১৭ মে ২০১৬, ১৭:০২আপডেট : ১৭ মে ২০১৬, ১৭:১৪

‘অ্যাংরি বার্ডস’ এর পোস্টার। মুঠোফোন কিংবা অন্তর্জাল দুনিয়ার অন্যতম জনপ্রিয় একটি খেলার নাম অ্যাংরি বার্ডস। এ যাবৎ গেমটি ডাউনলোড করেছেন তিন বিলিয়নেরও বেশি মানুষ। সেই পাখিরা এবার জয় করতে যাচ্ছে রূপালি পর্দা। ক্রুদ্ধ পাখির প্রতিশোধের কাহিনী নিয়ে এবার নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দ্য অ্যাংরি বার্ডস’।
গেমের মতো করে চলচ্চিত্র দিয়েও বিশ্বজয়ের পরিকল্পনা নির্মাতাদের। সে লক্ষ্যে স্মার্টফোন গেমস নির্মাতা প্রতিষ্ঠান রোভিও এন্টারটেইনমেন্টের সঙ্গে জুটি বেঁধেছে বিশ্বখ্যাত সনি পিকচার্স।
আসছে ২০ মে হলিউডসহ মোট ৭৫ টি দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। বাংলাদেশে ছবিটি একই দিনে মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।
ফিনল্যান্ডের গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিওর তৈরি শিশুদের মাঝে তুমুল জনপ্রিয়তা পাওয়া গেমস ‘অ্যাংরি বার্ডস’-এর নাম শুনলেই আমাদের মনে ফুটে ওঠে লাল-হলুদ রঙের কয়েকটি রাগী পাখির চেহারা। যে পাখিগুলো ডিম চুরির জন্য সবুজ রঙের ‘ব্যাড পিগিস’ বা শুকরছানাকে শায়েস্তা করতে ব্যস্ত। রাগী পাখিগুলোর এ অভিযানে তাদেরকে সাহায্য করতেই অংশ নেয় গেমাররা। রাগী এই পাখিগুলোর মধ্যে রয়েছে লাল রঙের ‘রেড’, হলুদ রঙা ‘চাক’ ও কালো রঙের ‘বম্ব’।
অ্যাংরি বার্ডস গেম-এ যেসব পাখিকে দেখা গেছে, তাদেরই দেখা যাবে রূপালি পর্দাতেও। এরমধ্যে রয়েছে  রেড, চাক ও বম্বের মতো চরিত্ররা। হঠাৎ করেই এ দ্বীপে আগমন ঘটে রহস্যময় গ্রিন পিগিদের। এদের আসলে উদ্দেশ্য কী সেটাই রেড, চাক, বম্বসহ আরও অনেকে মিলে উদঘাটন করতে নামে।
জ্যাসন সুডিকিস, জশ গ্যাড ও ড্যানি ম্যাকব্রাইড যথাক্রমে রেড, চাক ও বম্বের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। পিগ চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন বিল হার্ডার। ছবির কাহিনি আক্রমণ আর প্রতিশোধ নির্ভর হলেও, শেষ পর্যন্ত শান্তিকেই বড় করে দেখানো হয়েছে, গাওয়া হয়েছে বন্ধুত্বের জয়গান।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান