জলনূপুর ও পারমিতার গল্প

বিনোদন রিপোর্ট
১৮ মে ২০১৬, ১৩:৩২আপডেট : ১৮ মে ২০১৬, ১৪:৩৫

নাটকের দৃশ্যে ইন্তেখাব দিনার ও শশী।মা হারা মেয়ে পারমিতা। স্কুল শিক্ষক নাবিলের মতো ভালো ছেলের সন্ধান পেয়ে বাবা তাকে বিয়ে দেয়। বিয়ের পর ভালোই চলছিল তার সংসার।
কিন্তু কিছুদিন যেতেই পারমিতার শরীর খারাপ হয়ে পড়ে। দু’দিন পরপর প্রচণ্ড জ্বর আসে। স্বামী নাবিল চিন্তিত হয়ে পড়ে। কোনও ঔষধেও যখন কাজ হচ্ছিলো না তখন নাবিল গ্রামের মানুষের কথা মতো এক তান্ত্রিকের দ্বারস্থ হয়।
তান্ত্রিক বাড়িতে অশুভ ছায়া আছে বলে তার তন্ত্র সাধন শুরু করে এবং আঘাত করতে করতে একসময় পারমিতাকে মেরেই ফেলে! এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘জলনূপুর ও পারমিতার গল্প’।
পৃথু রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শশী, মাসুম আজিজ প্রমুখ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবিটি।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প