দার্জিলিংয়ে ববি-পরী

বিনোদন রিপোর্ট
১৮ মে ২০১৬, ১৯:২৫আপডেট : ১৮ মে ২০১৬, ১৯:৪৮

ববি ও পরীমনি।ববি ও পরীমনি। ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকাকে এবার পাওয়া যাবে দার্জিলিং-এ। তবে একই ছবির জন্য নয়। আলাদা দুটি ছবির কারণে ভারতের এই পর্যটন শহরে তাদের ভ্রমণ।

দিন কয়েক আগে দার্জিলিংয়ে গিয়েছেন ববি। তার সুপারহিরোইন সিনেমা ‘বিজলী’র প্রথম ধাপের শুটিং করছেন সেখানে। আর পরীমনি এবার যাচ্ছেন মালেক আফসারী পরিচালিত নতুন ছবি ‘রক্ত’র কাজে।

বৃহস্পতিবার (১৯ মে) পরীমনি যাচ্ছেন দার্জিলিংয়ে।

ইফতেখার চৌধুরীর ‘বিজলী’তে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকায় আছেন ববি। তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার রণবীর।

অন্যদিকে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ছবি ‘রক্ত’তে পরীর সহশিল্পী রোশন।

জাজ থেকে জানা যায়, ‘রক্ত’ ছবির পরিচালক মালেক আফসারী মঙ্গলবার দার্জিলিংয়ে পৌঁছেছেন। বৃহস্পতিবার বাকি ইউনিট সেখানে যাবে।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প