একসঙ্গে চার অ্যালবাম

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১৫:২৭আপডেট : ১৯ মে ২০১৬, ১৫:৩৪

শাহীন সামাদের চার অ্যালবাম।স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদ। এবার  একসঙ্গে প্রকাশ করছেন তার গান গাওয়া চারটি অডিও অ্যালবাম।
চারটি অ্যালবামের মধ্যে থাকছে হামদনাত, বিশেষ গান, পঞ্চকবি ও নজরুলসংগীত। এগুলো হলো ‘আল্লাহকে যে পাইতে চায়’, ‘দূর আজানের মধূর ধ্বনি’, ‘নানা বর্ণের গান’ ও ‘অন্তরে তুমি’।
বরেণ্য এ শিল্পী জানান, অ্যালবামগুলোর কাজ দুই বছর আগে শুরু হয়েছিল। অবশেষে এগুলো শ্রোতাদের শোনানোর জন্য প্রস্তুত।
শুক্রবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে চারটি অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। এটি বাজারে আনছে লেজার ভিশন।
প্রতিষ্ঠানটির কর্ণধার একেএম আরিফুর রহমান জানান, শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে মোড়ক উন্মোচন করবেন অধ্যাপক ড. আনিসুজ্জামান, সংগীতজ্ঞ আজাদ রহমান, কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান ও খালিদ হোসেন। অনুষ্ঠানের অপর অংশে থাকবে শাহীন সামাদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প