‘মিস্টার পাষাণ’-এ সাবিলা

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১৭:৫৪আপডেট : ১৯ মে ২০১৬, ১৯:৪৭

সাবিলা নূর। সবকিছু পাওয়া হয়ে গেছে সালাউদ্দিন লাভলুর। এখন তিনি নেতা হতে চান। জনপ্রিয় নেতা। তাই নিজেকে প্রস্তুত করতে থাকেন। একজন নেতাকে ধরে আনেন ভাষণ শেখার জন্য। বাসায় টকশো আয়োজন করেন। এভাবেই নির্মাণ হয়েছিল নাটক ‘মিস্টার পাষাণ এখন নেতা হইতে চায়’।
এরপর নির্মাণ হয় ‘মিস্টার পাষাণ’ ও ‘মিস্টার পাষাণ ইন লাভ’। ৩টি নাটকে সালাউদ্দিন লাভলুর সহশিল্পী ছিলেন যথাক্রমে অপর্ণা, তিশা ও শখ। তিনটি নাটকই লিখেছেন অকাল প্রয়াত ফারুক হোসেন। এবার আসছে তার পরের কিস্তি। এটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এতে মিস্টার পাষাণ সালাউদ্দিন লাভলুর সঙ্গে দেখা যাবে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে।
আগের মতোই এর পরিচালনা থাকছেন হিমেল আশরাফ।
শুটিং ইউনিটে হিমেল আশরাফ, সাবিলা নূর ও সালাউদ্দিন লাভলুর সেলফি। এবারের গল্পের নাম ‘মিস্টার পাষাণ ইজ ব্যাক’। বিভৎস ও নির্মম পদ্ধতিতে মানুষ খুন করার কারণে সালাউদ্দিন লাভলু ‘পাষাণ’ উপাধিটা পেয়েছেন। এবারের গল্পেও দেখা যাবে সেসব চিত্র।
নির্মাতা সূত্রে জানা যায়, শুটিং চলতি এই নাটকটি আসছে ঈদে প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প