উদিয়মান অভিনেত্রী নার্গিস ফাকরির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের ঘোষণা দিয়েছেন অভিনেতা ও যশরাজ ফিল্মসের অন্যতম কর্ণধার উদয় চোপড়া। বিভিন্ন ট্যাবলয়েডে উদয়-নার্গিসের প্রেমের সম্পর্ক, বিচ্ছেদ, বিবাহ ইত্যাদি সম্পর্কে গুজব রটানোর প্রতিক্রিয়ায় নিজের টুইটারে এক পোস্টের মাধ্যমে মুখ খোলেন উদয়।
তার পোস্টে লেখেন, ‘এই পর্যন্ত আসতেই হলো... নার্গিস ফাকরি ও আমি ঘনিষ্ঠ বন্ধু এবং যে সমস্ত গুজব ছড়াচ্ছে সেসবের কোনও বাস্তব ভিত্তি নেই।’
প্রসঙ্গত, সম্প্রতি নানা গণমাধ্যমের খবরে বলা হয়, এই যুগলের বিচ্ছেদ হয়ে গিয়েছে ও তারা তাদের বিবাহের অনুষ্ঠান বাতিল করতে যাচ্ছেন।
এদিকে, নার্গিসের মুখপাত্র এক বিবৃতিতে জানান- নার্গিস একই সঙ্গে তিনটি ছবিতে অভিনয় করছেন। ফলে তিনি অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। উপরন্তু, ‘আজহার’ ছবির প্রমোশনালের শুটিংয়ে আহত হওয়ায় তার শারিরীক অবস্থাও নাজুক। তিনি ১০১ ডিগ্রি জ্বরে ভুগছেন।’
সূত্রঃ এনডিটিভি
/ইউআর/এমএম/



