সজল-মাহির রোমান্টিক ঝলক

বিনোদন রিপোর্ট
২১ মে ২০১৬, ১৪:১০আপডেট : ২১ মে ২০১৬, ১৭:৩৩

সজল-মাহি জুটির ‘হারজিৎ’। ছোট পর্দার বড় তারকা সজলের প্রথম ছবি ছিল ‘রানআউট’। মৌসুমী নাগের বিপরীতে অভিনয় করেছিলেন এতে। ছবিটি বড় পর্দায় ওঠার পর চিত্রনায়ক হিসেবে প্রশংসাও মিলেছে ভালো। এরপর মাঝে খানিক দম নিয়ে ফের শুরু হলো সজলের রূপালি যাত্রা।

শতভাগ বাণিজ্যিক ধারার আরও একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নাটকের এই রোমান্টিক হিরো। ছবির নাম ‘হারজিৎ’। বদিউল আলম খোকনের পরিচালনায় এতে সজল জুটি গড়ছেন হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে।ছবিটির মহরত হয়ে গেছে। চলছে এখন গান রেকর্ডিং। এসব অবশ্য পুরনো খবর। নতুন খবর হলো শুক্রবার রাতে অন্তর্জাল জগতে দেখা মিলেছে সজল-মাহি জুটির রোমান্টিক রসায়ন। ভিডিও নয়, ছবি কর্তৃপক্ষ প্রকাশ করেছে দুজনার কিছু রোমান্টিক পোস্টার। যা দেখে ব্যাপক প্রশংসা মিলছে দুজনার পক্ষে।

সজল বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগে আমরা একটা ফটোশ্যুট করেছি। দেখতে চেয়েছি একসঙ্গে দুজনকে কেমন মানায়। ছবিগুলো পোস্টার আকারে গতকাল ফেসবুকে প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। শুটিংয়ে যাওয়ার আগে সবার কাছ থেকে পাওয়া এই সাড়া আমাদের টনিক হিসেবে কাজ করবে।’   

সজল আরও জানান,  এ ছবিতে নাচ, গান, ফাইট- সবই থাকছে। এখন এসবের প্রস্তুতি চলছে। সঙ্গে হাতে জমা নাটকের লম্বা সিডিউলটাও গুটিয়ে আনছেন তিনি। ‘হারজিৎ’ শুটিং মাঠে গড়াচ্ছে ঈদের পরে।

এদিকে মাহিয়া মাহি বলেছেন, ‘ছোটপর্দার বেশ জনপ্রিয় নায়ক সজল। নাটকের দর্শক হিসেবে আমি তার ফ্যান। এবার দুজন মিলে বড় পর্দায় কাজটি করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।’
এদিকে পরিচালক বদিউল আলম খোকন জানান ছবিটি প্রেম ও সংঘাতের গল্পে সাজানো। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, অরুণা বিশ্বাস প্রমুখ। 

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প