১৩ মিনিটে ‌'ক্যানসারের নিশিকাব্য'

বিনোদন রিপোর্ট
২১ মে ২০১৬, ১৪:৩৬আপডেট : ২২ মে ২০১৬, ১৩:২৬

ব্যান্ড ‘অর্থহীন’। টানা পাঁচ বছর নতুন অ্যালবাম প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে অর্থহীন ব্যান্ড। অ্যালবামের নাম 'ক্যানসারের নিশিকাব্য'। স্বনামে থাকছে অ্যালবামে গান। আর গানটি হতে যাচ্ছে অ্যালবামের দীর্ঘতম।
কারণ এর দৈর্ঘ্য পাক্কা ১৩ মিনিট।
ব্যান্ডের দলনেতা সুমন বললেন, ‘অ্যালবামের শিরোনাম গানটি ১৫ মিনিটের চেয়েও বেশি বড় হয়েছিল। পরে চূড়ান্ত করার সময় এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৩ মিনিটে।’
তবে সুমনের জন্য এটা নতুন কিছু নয়। কারণ এর আগে যে কাণ্ড করেছিলেন, তা বাংলা গানের জন্য ইতিহাসই।
২০০২ সালে অর্থহীন তাদের তৃতীয় অ্যালবাম 'নতুন দিনের মিছিলে' প্রকাশ করে। তখনও সিডির চল শুরু হয়নি। প্রকাশ হতো ৬০ মিনিট ব্যাপ্তির ফিতায় মোড়ানো ক্যাসেটে। সেই অ্যালবামে ছিল 'সাত দিন' নামের একটি গান। যার জন্য ক্যাসেটের ‌'বি' অংশটি পুরো বরাদ্দ রাখা হয়েছিল।
আর গানটির দৈর্ঘ্য? পাক্কা ২৮ মিনিট ৩২ সেকেন্ড!

সুমন জানান, অ্যালবামটি অডিও এবং ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে এ বছরই।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প