দিঠির জন্য হাজির সব প্রজন্ম

বিনোদন রিপোর্ট
২২ মে ২০১৬, ১১:২৪আপডেট : ২২ মে ২০১৬, ১৪:২২

১০ বছর পর দিঠির একক। কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে মোড়ক উন্মোচন হলো তার নতুন একক অ্যালবাম 'পোড়া চোখ' এর। এ অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন দেশীয় সংগীতের প্রায় সব প্রজন্মের শিল্পীরা। যেমনটা সচরাচর ঘটে না।
দিঠি চৌধুরী। টানা ১০ বছর পর প্রকাশ পেল দিঠির নতুন গানের এই অ্যালবাম। তার বাবা গাজী মাজহারুল আনোয়ার ছাড়াও এদিন দিঠিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল হাদী, আলম খান, শেখ সাদী খান, সুবীর নন্দী, খুরশীদ আলম, কুমার বিশ্বজিৎ, পলাশ, রিজিয়া পারভীন, শওকত আলী ইমন, ইবরার টিপু, ইমন সাহা, রুমানা ইসলাম, মেহরীন, শফিক তুহিন, সাব্বির জামান, জুলি, নির্ঝর, আলিফ আলাউদ্দিন, লুইপাসহ আরও অনেকে।
দিঠিকে শুভেচ্ছা জানাতে গিয়ে সৈয়দ আব্দুল হাদী বললেন, ‘দিঠি আমাদের সংগীত পরিবারের অত্যন্ত আদরের একটি মেয়ে। আমার বিশ্বাস অ্যালবামের গানগুলো সবার কাছেই ভালো লাগবে।’
আটটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, সোমেশ্বর অলি ও ফয়সাল রাব্বীকিন। আর সুর করেছেন আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, এসআই টুটুল ও শফিক তুহিন।
অ্যালবামটি প্রসঙ্গে দিঠি বলেন, ‘প্রায় সব প্রজন্মের গীতিকার ও সুরকাররা এই অ্যালবামটিতে কাজ করেছেন। যারা এক সময় আমার বাবার গানে সুর করতেন, তারা আমার গানেও সুর করেছেন এখানে। আবার এ প্রজন্মের সুরকার-গীতিকাররাও রয়েছেন। তাই বলতে পারেন, এটা সব প্রজন্মের সংগীতশিল্পীদের একটা মেলবন্ধনের অ্যালবাম। প্রায় দশ বছর সময় নিয়েছি অ্যালবামটির জন্য। আশা করছি সবার ভালো লাগবে গানগুলো।’
অনুষ্ঠানে এই অ্যালবামের একটি মিউজিক ভিডিও দেখানো হয়। সোমেশ্বর অলির কথায় শফিক তুহিনের সুরে ‘দিন যাবে কাল গুনে’ শিরোনামের এই গানটির ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউবে। আর ‘পোড়া চোখ’ অ্যালবামটি প্রকাশ করেছে জি সিরিজ।

দেখুন ‘দিন যাবে কাল গুনে’ গানটির ভিডিও:

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প