দ্য রক’র সঙ্গে সালমানের বোন অর্পিতা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মে ২০১৬, ০০:০০আপডেট : ২৩ মে ২০১৬, ০০:০০

দ্য রকের সঙ্গে অর্পিতা ও তার স্বামী হলিউডে ‘বেওয়াচ’-এ অভিনয়ের মধ্য দিয়ে ভারতজুড়েই প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আলোচনা।
এবার ‘বেওয়াচ’-এর সহঅভিনেতা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনের সঙ্গে সালমান খানের বোন অর্পিতাকে দেখা করিয়েও আলোচনায় প্রিয়াঙ্কা।
রবিবার ‍টুইটারে অর্পিতা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে হলিউড তারকা ডোয়াইন জনসনের সঙ্গে স্বামী ও সন্তানকে নিয়ে রয়েছেন অর্পিতা।
সম্প্রতি নিউ ইয়র্কে তারা দ্য রকের সঙ্গে দেখা করেন। ছবির ক্যাপশনে দ্য রককে ‘আনন্দদায়ক’ হিসেবে উল্লেখ করেছেন অর্পিতা। এতে প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন দ্য রকের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য।
নিউ ইয়র্কে স্বামী আয়ুশ ও ছেলে আহিলকে নিয়ে ছুটি কাটাচ্ছেন অর্পিতা। এর আগে অর্পিতা ও আয়ুশ তাদের ভ্রমণের ছবি পোস্ট করেছিলেন।

সূত্র: এনডিটিভি।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প