দীপালির বিজ্ঞাপন যাত্রা

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০১৬, ১৭:২৪আপডেট : ২৪ মে ২০১৬, ১৯:৪১

দিপালী আক্তার তানিয়া। ছবি: সাজ্জাদ হোসেন।প্রথমে কাজ করেছেন টেলিভিশনের নাটকে, এরপর চিত্রনায়িকা হিসেবেও পাওয়া গেছে দীপালিকে। এবার তাকে দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে। মঙ্গলবার একটি ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি।
এটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দিন।
হোয়াইট ব্যালেন্স প্রডাকশন হাউজের তৈরি এই বিজ্ঞাপনটির কাজ আজ সকালে রাজধানীর কোক স্টুডিওতে শুরু হয়েছে।
দীপালি বলেন, ‘বিজ্ঞাপনে এটা আমার প্রথম অভিজ্ঞতা। হঠাৎ করেই কাজটি করা। আর নির্মাতা খুব পরিচিত, তাই করে ফেললাম।’
চিত্রনায়িকা দীপালি বেশ কিছু নাটকে কাজ করেছেন। এরপর তিনি ‘পায়রা’ নামের ছবিতে কাজ করেন। এটির সহঅভিনেতা ইমন। গত ২৯ এপ্রিল তার অভিনীত ‘বাজে ছেলে’ ছবিটি সারাদেশে মুক্তি পেয়েছে। এতে নায়ক হিসেবে আছেন বাপ্পি।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প