ক তে কাজী, খ তে খেলা

বিনোদন রিপোর্ট
২৬ মে ২০১৬, ১৩:১৫আপডেট : ২৬ মে ২০১৬, ১৩:১৮

নাটকের দৃশ্যে তাহসান ও উর্মিলা।আসছে রোজার ঈদের জন্য নির্মিত হচ্ছে একক নাটক ‘ক তে কাজী, খ তে খেলা’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন তাহসান খান ও উর্মিলা কর।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন তানিম রহমান অংশু। বুধবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। রোমান্টিক কমেডি গল্প নিয়ে নির্মিতব্য নাটকটি প্রসঙ্গে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘এর মাধ্যমে আমরা একটি রোমান্টিক গল্প দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এবারের ঈদে তাহসান ও উর্মিলার রসায়ন দর্শকদের ভালো লাগবে।’
তাহসান বলেন, ‘প্রায় দুই বছর পর আবারও উর্মিলার সঙ্গে অভিনয় করলাম। পাশাপশি তানিম রহমান অংশু দারুণ কাজ করে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’
গ্রামীণফোন নিবেদিত নাটকটির প্রযোজনা করছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড।
নাটকটি আসছে রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প