ফের একসঙ্গে বালাম-জুলি

বিনোদন রিপোর্ট
২৬ মে ২০১৬, ১৭:১৯আপডেট : ২৬ মে ২০১৬, ১৮:৩৯

২০০৮ সালে প্রকাশিত হয় বালামের সুর-সংগীতে জুলির প্রথম একক অ্যালবাম ‘বালাম ফিচারিং জুলি’। অ্যালবামটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগায়। তারই ধারাবাহিকতায় ২০০৯ সালে আসে এ দুই ভাই-বোন জুটির দ্বিতীয় অ্যালবাম ‘স্বপ্নের পৃথিবী’। তারপর আর একসঙ্গে কাজ করেননি তারা।
বালাম ও জুলি। টানা সাত বছর পর আবারও নতুন গান নিয়ে আসছেন ভাই-ভোন। এবার অবশ্য একক অ্যালবাম নয় একটি সিঙ্গেল গানে শোনা যাবে তাদের কণ্ঠ। ‘কত যে খুঁজেছি তোমায়’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন বরিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে বালাম।
সম্প্রতি বালামের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। নির্মিত হয়েছে ভিডিও। নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে বালাম ও জুলি দুজনেই মডেল হিসেবে রয়েছেন। তবে ভিডিওতে বালামের বিপরীতে দেখা যাবে তাসনুভা তিশা এবং জুলির বিপরীতে আশফাক রানাকে। ঈদের আগেই ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে। শোনো যাবে একাধিক অ্যাপস-এ ও।  
গানটি প্রসঙ্গে বালাম বলেন, ‘দীর্ঘদিন পর আবারও জুলির জন্য গান বানিয়েছি। গানটি গল্প নির্ভর। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কখনও বলার সুযোগ হয়নি। এক সময় সুযোগটি চলে আসে। তারপর একসঙ্গেই জীবনটা পার করে দেওয়ার অঙ্গীকার করেন তারা।’
জুলি বলেন, ‘এ গানটি আমার জন্য অনেক আনন্দের। কারণ গানটি দিয়ে দীর্ঘদিন পর আবার ফিরছি। কাজটি করতে গিয়ে বেশ কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে। এবারই প্রথম আমার গানে অন্য কোনও মডেল কাজ করেছেন। ভিডিওতে একদম নতুন লুকে দেখা যাবে আমাকে। আশাকরি সবাই পছন্দ করবেন।’
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প