শেষ হলো ফারিয়া-জিতের 'বাদশা'

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০১৬, ০০:০০আপডেট : ২৮ মে ২০১৬, ১৩:৫৩

লন্ডনে ফারিয়া জিৎ এবং ফারিয়া। কলকাতার নির্মতা বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার ‘বাদশা’ ছাবিটি দিয়ে প্রথম জোট বেঁধেছেন দুজনে।
ঢাকা-কলকাতা মিলিয়ে মার্চ মাস থেকে একসঙ্গে তাদের অভিনয় হয়েছে অনেক। দুই দেশে দুই দফায় ছবিটির কাজ হয়েছে।
এরপর মে মাসের ১৩ তারিখে ফারিয়া গিয়েছিলেন লন্ডনে। উদ্দেশ, জিতের সঙ্গে সেখানে ছবিটির বাকি শুটিং করা। ফারিয়া জানালেন, সেখানকার কাজও শেষ। আর তাই ফারিয়া-জিতের লন্ডন পর্ব শেষ বলা যায়।
ফারিয়া ফেসবুকের ইনবক্সে বলেন, ‌'লন্ডনে দুটি গানের দৃশ্য ও ছবির অর্ধেক কাজ একটানে শেষ হয়েছে। বেশ দ্রুত ও ভালোভাবে শেষ হয়েছে এটি। বিশেষ করে পরিচালক বাবা যাদবের কাজে আমি মুগ্ধ। খুব গোছানো ও পরিকল্পিত কাজ করেন তিনি।'
লন্ডনে ১৮ দিনের সফর শেষে ফারিয়া দেশে ফিরবেন ১ জুন।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘বাদশা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব।
শিগগিরই ছবিটি সম্পাদনার টেবিলে যাবে। ‘বাদশা’ ছবির শুটিংয়ে লন্ডনে ফারিয়া ও জিৎ

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প