সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’১৬

১৮ বিভাগে সম্মাননা পেলেন যারা (অ্যালবাম)

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০১৬, ১০:২০আপডেট : ২৮ মে ২০১৬, ১৫:৫৩

আজীবন সম্মাননা পেলেন শাহনাজ রহমতুল্লাহ। প্রদান করা হলো সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’১৬। চ্যানেল আই-এর আয়োজনে এবারের আসরটি ১১তম। ২৭ মে সন্ধ্যায় ঢাকার ওয়েষ্টিন-এর বলরুমে এই অনুষ্ঠানকে ঘিরে বসেছিলো শিল্পীদের মিলনমেলা। জমকালো আয়োজনের মাধ্যমে এতে প্রদান করা হয় আজীবন সম্মাননাসহ ক্রিটিক ও পপুলার চয়েস বিভাগে সংগীতের মোট ১৮টি পুরস্কার।
পদক নিচ্ছেন মমতাজ। অনুুষ্ঠানে বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহকে দেও্য়া হয় আজীবন সম্মাননা পুরস্কার। তার হাতে উত্তরীয়, ক্রেষ্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন- চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন, নায়করাজ রাজ্জাক ও বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী।

পদক নিচ্ছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী লুইপা ও ঐশী। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও অনুষ্ঠান উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া।
পদক নিচ্ছেন কনক চাঁপা। কিংবদন্তি দুই গীতিকবির কাছ থেকে পদক নিচ্ছেন রবিউল ইসলাম জীবন। সম্মাননা গ্রহণ করে শাহনাজ রহমতুল্লাহ বলেন, ‘এটি আমার শ্রোতাদের ভালোবাসারই অংশ। চ্যানেল আইকে ধন্যবাদ।’
অনুষ্ঠানের শুরুতে হারানো শিল্পীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ছিলো দেশসেরা নবীন-প্রবীণ শিল্পীদের মনমাতানো বিভিন্ন পরিবেশনা।
পুরস্কার প্রদানের মাঝে অভিনেত্রী তারিনের পারফর্মেন্স। পুরস্কার প্রদানের মাঝে জলের গানের পারফর্মেন্স।

এ বছর পুরস্কার পেলেন যারা:
ক্রিটিক (১৩টি): উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ)- প্রিয়াংকা গোপ (অ্যালবাম: রাগা ডিলাইটস্, গান: ট্রাক- ০১)। রবীন্দ্রসংগীত- অদিতি মহসিন (অ্যালবাম: মম রূপে বেশে)। নজরুলসংগীত- ইয়াসমিন মুশতারী (অ্যালবাম: রাঙা অতিথি, গান: গানগুলি মোর)। লোকসংগীত- মমতাজ (অ্যালবাম: মাঝি, গান: হতাশা)। আধুনিক গান- কনক চাঁপা (অ্যালবাম: আড়ালে, গান: কোনওদিন আসে না)। নবাগত শিল্পী- নির্বাচিতা (অ্যালবাম: আসবে না ফিরে, গান: ফুল বনে মন ছিলো)। সংগীত পরিচালক- আলাউদ্দিন আলী (অ্যালবাম: সোনালী গান, গান: শত জনমের স্বপ্ন)। আলম খানের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন আলাউদ্দীন আলী।

পুরস্কার নিচ্ছেন ফাহমিদা নবী। শ্রেষ্ঠ গীতিকার- রবিউল ইসলাম জীবন (অ্যালবাম: ঐশী এক্সপ্রেস, গান: রোদ সরিয়ে)। ছায়াছবির গান- বেলাল খান ও কোনাল (ছবি: অচেনা হৃদয়, গান: যতদিন ধরে বাঁচি)। কাভার ডিজাইন- প্ল্যান বি (অ্যালবাম: ক্ষমা করো)। সাউন্ড ইঞ্জিনিয়ার- আজম বাবু (অ্যালবাম: জলছবি)। সেরা ব্যান্ড- শিরোনামহীন (অ্যালবাম: শিরোনামহীন)। মিউজিক ভিডিও নির্মাতা- তানিম রহমান অংশু (শিল্পী: হাবিব, গান: হারিয়ে ফেলা ভালোবাসা)।
পুরস্কার নিচ্ছেন বেলাল খান ও কোনাল। পুরস্কার নিচ্ছেন সাউন্ড ইঞ্জনিয়র আজম বাবু। পপুলার চয়েস (৪টি): আধুনিক গান- ফাহমিদা নবী (অ্যালবাম ও গান: তুমি অভিমানে)। সেরা ব্যান্ড- অবসকিওর (অ্যালবাম: অবসকিওর ও বাংলাদেশ, গান: আজাদ)। নবাগত শিল্পী (যৌথভাবে)- লুইপা ও ঐশী। ছায়াছবির গান- সামিনা চৌধুরী (ছবি: সুতপা’র ঠিকানা, গান: গুণে গুণে এক দুই)।

ছবি: খান মোহাম্মদ নজরুল ইসলাম

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প