‘বক্স অফিসের কথা কখনও ভাবিনি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মে ২০১৬, ১৯:৪৫আপডেট : ২৮ মে ২০১৬, ১৯:৫৯

‘সর্বজিৎ’ ছবিতে ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছেন, তিনি বক্স অফিসের কথা ভেবে কখনও ছবি করেননি। রাই অভিনীত নতুন ছবি ‘সর্বজিৎ’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এই বলিউড সুপারস্টার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই বিষয়টি (বক্স অফিস) মাথায় নিয়ে আমি কখনও ছবি করিনি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই ছবিটিকে (সর্বজিৎ) এই আঙ্গিকে ভাবতে শুরু করছেন।’ এই ছবির কাহিনিটি খুবই সংবেদনশীল এবং তা দর্শকদের সমর্থন পাবে বলেও তিনি উল্লেখ করেন।

ঐশ্বরিয়া আরও বলেন, ‘নির্মাতারা ছবিটিকে করমুক্ত রাখার অনুরোধ করেছেন। আমি মনে করি, এ ধরনের সহযোগিতা পাওয়া গেলে তা অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবে। ছবিটিকে দেশের কোনায় কোনায় পৌঁছানো দরকার।’ 

ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে পাকিস্তানের জেলে সর্বজিৎ সিংকে ঘিরে। জেলখানায় কয়েকজন কয়েদি তাকে হত্যা করেন। ‘সর্বজিৎ’ ছবিটি সর্বজিৎ সিং-এর বোন দলবির কৌরের আত্মজীবনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এতে ‘দলবির কৌর’ চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘সর্বজিৎ’-এর নির্দেশনায় ছিলেন উমং কুমার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘সর্বজিৎ’-এর একটি গান:

/এসএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প