মাহি’র মামলা

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০১৬, ১৭:০৩আপডেট : ৩১ মে ২০১৬, ১৩:২৩

মাহি। ছবি সাজ্জাদ হোসেন মাত্রই দিন কয়েক হলো বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের পরপরই শাওন শাহরিয়ার নামের একটি ছেলের সঙ্গে মাহির বেশকিছু ‌'ঘনিষ্ঠ' ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
সেই যুবকের দাবি, মাহির সঙ্গে অনেক আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তার। ছবিগুলো ফেসবুকে দ্রুত সংক্রমণ হয়ে পড়ে।
বিষয়টি গুরুতর রূপ নেওয়াতে এবার এটি নিয়ে মামলা করলেন শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহির আসল নাম)।
২৮ মে তিনি উত্তরা পশ্চিম থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে রবিবার শাওনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ প্রতিরোধ দল। এরপর আদালতের নির্দেশে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।
মামলায় মাহি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে শাওন তাকে হুমকি দিচ্ছেন। এছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার করে তাকে হয়রানি করা হচ্ছে।
এদিকে ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন ‘অগ্নি’-খ্যাত তারকা মাহি। বিয়ের পরদিনই শাওন বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। যেখানে মাহিকে নববধূর সাজে তার সঙ্গে দেখা যায়। ছবি প্রকাশের পর দ্রুত তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প