‘ফাস্ট এইট’-এ অন্যরূপে দ্য রক

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মে ২০১৬, ০০:০২আপডেট : ৩১ মে ২০১৬, ০০:০২

‘ফাস্ট এইট’-এ অন্যরূপে দ্য রক দ্য রকখ্যাত রেসলার ডোয়াইন জনসনকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে দেখে অনেকেই বিমোহিত হন। তাদের জন্য আর একটু সুখের খবর হলো, এর পরবর্তী কিস্তি  ‘ফাস্ট এইট’-এর কাজ চলছে পুরোদমে।
এ ছবিতে ডিএসএস এজেন্টের ভূমিকায় থাকবেন জনসন। আর এ চরিত্র তাকে কেমন মানাবে- একটা জানতেই যেন এ তারকা একটি ছবি প্রকাশ করেছেন।
ডোয়াইন জনসন দ্য রক নামের প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন ওই ছবি। এতে জনসনকে জিন্সের প্যান্ট ও চামড়ার তৈরি হাত কাটা জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়।
ছবির ক্যাপশনে বলা হয়, এবারের ফাস্ট এইটের এই ভূমিকাটিরও বেশ পরিবর্তন হয়েছে। ফলে তার পোশাক আশাক ও চেহারাতেও এসেছে পরিবর্তন। এক্সক্লুসিভ ফার্স্ট লুক শিরোনামে সাদাকালো ছবিটিতে রকখ্যাত তারকা জনসনকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের হবস চরিত্রের আগের চেহারার চেয়ে অনেকটাই ভিন্ন দেখাচ্ছে।
সূত্র:  হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

/ইউআর/এম/     

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প