চলচ্চিত্রে অতিথি পিয়া

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ১২:০৩আপডেট : ০৩ জুন ২০১৬, ১৬:৪৭

পিয়া। ছবি সাজ্জাদ হোসেন (3) 'চোরাবালি' দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু মডেল পিয়ার। অল্প সময়ের সে উপস্থিতিতে ভালোই প্রশংসা পেয়েছিলেন।
এরপর ‌'গ্যাংস্টার' ছবিতে অভিনয় করেন মূল চরিত্রে। মাঝে বিরতি। আবার চলচ্চিত্রে দেখা যাবে তাকে। যৌথ প্রযোজনার ‘প্রেম কী বুঝিনি'তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আগামী ৪ জুন এ উপলক্ষে লণ্ডন যাবেন।
এর মাধ্যমে প্রথমবারের মতো সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
পিয়া বলেন, ‘আসলে ভালো ছবি, ভালো প্রযোজনা সংস্থা- সব মিলিয়ে ভাল একটা কাজের সাথে থাকতে পারব; তাই কাজটি করা। তিন দিন থাকব সেখানে। ৭ জুন দেশে ফিরব। ফিরেই এলএলবি পরীক্ষায় অংশ নিতে হবে।'
জানা গেছে, ছবিতে কলকাতার নায়ক অঙ্কুশ অভিনয় করছেন। এছাড়াও অন্য অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটি তাদের সঙ্গে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ।
/জেডএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প