‘মুসাফির’ নিয়ে ফিরছেন রুমি

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০১৬, ০০:০৮আপডেট : ০৪ জুন ২০১৬, ১৪:১২

রুমি। ছবি: আলম।মাস কয়েক হবে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার জনপ্রিয় মুখ রুমি ফিরেছেন দেশে। আমেরিকার জীবন চুকিয়ে এবার তিনি এখানেই থিতু হবেন। নিয়মিত গাইবেন গান। দেশে ফিরে এমনটাই জানালেন ‘মাটি হবো মাটি’খ্যাত এ শিল্পী।

কথা রেখেছেন। ইতোমধ্যে শুরু করেছেন নতুন একক অ্যালবামের রেকর্ডিং। যদিও সেটি মাত্র তিন গানে সাজানো। অ্যালবামের নাম রেখেছেন ‘মুসাফির’।

রুমি জানান, মুসাফির অ্যালবামের সব কটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন রেজওয়ান, জিয়াউদ্দিন আলম ও রাব্বি। এরমধ্যে মুসাফিরগানটির মিউজিক ভিডিও তৈরির প্রক্রিয়া চলছে। আসছে ঈদে সিএমভির ব্যানারে অ্যালবাম ও মিউজিক ভিডিওটিবাজারে আসার কথা রয়েছে।

অ্যালবামটি প্রসঙ্গে রুমি বলেন, ‘অনেক বছর পরবাস ছিলাম। সে জন্য অ্যালবামের কাজ করা হয়নি। তবে এখন দেশে এসেছি শুধু গানের জন্যই। ইচ্ছে আছে এখন থেকে নিয়মিত গান করার।’

প্রসঙ্গত, ২০০৮ সালে রুমির সর্বশেষ একক অ্যালবাম ‘তারছেঁড়া’ মুক্তি পায়। প্রিন্স মাহমুদের কথা-সুরে তৈরি অ্যালবামটি সেই সময় দারুণ জনপ্রিয়তা পায়।

রুমির সঙ্গে অ্যালবামের গীতিকার-সুরকার।/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প