অনলাইনে অবসকিওরের একঝলক

বিনোদন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ০০:০৪আপডেট : ০৬ জুন ২০১৬, ১৪:৪৪

ব্যান্ড অবসকিওর অনলাইনে ব্যান্ড অবসকিওরের নতুন দুটি গান শোনা যাচ্ছে। তবে পুরো নয়, আংশিক। কেন আংশিক তার কারণটা জানালেন ব্যান্ডটির প্রধান ও গাায়ক সাইদ হাসান টিপু।
‘নতুন অ্যালবামের জন্য গান দুটি করা। একটি গানের অন্তরা ও অন্যটির প্রথম কিছু অংশ অনলাইনে প্রকাশ করা হয়েছে। মূলত ভক্তদের জন্যই এটা করা।’ বললেন তিনি।
গান শেয়ারিংয়ের মাধ্যম সাউন্ডক্লাউডে প্রকাশ হয়েছে এগুলো। গান দুটি হলো- ‘ক্র্যাক প্লাটুন’ ও ‘পরোয়ানা’। 
ব্যান্ডটি নতুন অ্যালবাম নিয়ে আসছে। নাম ‘ক্র্যাক প্লাটুন’। 
অ্যালবামের পরিকল্পনা নিয়ে সবিস্তারে বললেন টিপু, ‘ঈদ উপলক্ষে অ্যালবামটি বাজারে আনার ইচ্ছে। আশা করছি, রোজার শেষ সপ্তাহে এটি প্রকাশ হবে। এতে আটটি গান থাকছে। এরমধ্যে দুটি গান স্বদেশকে নিয়ে। বাকিগুলোতে চিরচেনা অবসকিওরকে পাওয়া যাবে।’
‘ক্র্যাক প্লাটুন’ নামটি নিয়ে তিনি বললেন, ‘‌'এর আগে আমাদের গাওয়া ‘আজাদ’ গানটির মাধ্যমে শহীদ গেরিলা মুক্তিযোদ্ধা আজাদকে সম্মান জানিয়েছিলাম। আর ‘ক্র্যাক প্লাটুন’র মাধ্যমে এবার সাত গেরিলা যোদ্ধাকে তুলে ধরার চেষ্টা করেছি।''
নতুন এ অ্যালবামের জন্য গান লিখেছেন অমিত গোস্বামী, মোস্তফা মাহমুদ, তানজিল রহমান, আবুল হাসনাৎ মিল্টন ও টিপু নিজেই।
অ্যালবামটি বাজারে আনছে সাউন্ডটেক।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প